দেওয়াল চাপা পড়ে মৃত শিশুর পরিবারকে সমবেদনা জানালেন শিউলি সাহা - The News Lion

দেওয়াল চাপা পড়ে মৃত শিশুর পরিবারকে সমবেদনা জানালেন শিউলি সাহা

 


দি নিউজ লায়ন;  কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১১ নম্বর কলাগ্রাম  অঞ্চলের কলাগ্রামে অতি ভারী বৃষ্টিপাতের ফলে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছিল পাঁচ বছরের এক শিশুর।মঙ্গলবার দুপুর নাগাদ সেই পরিবারকে সমবেদনা জানাতে এবং পরিবারের পাশে দাঁড়াতে উপস্থিত হয় কেশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত ও নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা।


 তিনি মৃত শিশুর বাবা নিত্যানন্দ কুইল্যা সহ তার পরিবারের সকলের সাথে কথা বলেন ।তিনি মৃত ওই শিশুর পরিবারের হাতে কিছু খাদ্য সামগ্রী সহ আর্থিক সাহায্য তুলে দেন। সেই সঙ্গে তার পরিবারকে একটি পাকা বাড়ি তৈরি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন । এলাকার বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা বলেন ৩৪ বছর সিপিএম ক্ষমতায় থাকা সত্ত্বেও এই এলাকায় কোনো কাজ হয়নি। গত ১০ বছরে এই এলাকায় অনেক কাজ হয়েছে ।


তবে এখনও অনেকের বাড়ি পাকার হয়নি। তাদের নামের তালিকা আমি পেয়েছি। সেই নামের তালিকা যেখানে পাঠানোর পাঠানো হবে ।এই এলাকার যাদের মাটির বাড়ি রয়েছে তাদের পাকা বাড়ি তৈরি করে দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে । তিনি বলেন এই এলাকায়  একসময় সিপিএমের দাপুটে নেতা ছিলেন তন্ময় ঘোষ, তিনি এখন বিজেপির নেতা। তার জন্য এই এলাকায় কোন কাজ করতে পারেনি এলাকার পঞ্চায়েত সদস্য। 


তাই এই এলাকার মানুষ উন্নয়ন থেকে এখনো বঞ্চিত রয়েছে। যে শিশুটি মারা গিয়েছে তার পরিবারের সকলকে স্থানীয় একটি ক্লাবের ঘরে নিয়ে গিয়ে রাখা রাখার ব্যবস্থা করা হয়েছে। তাদের খাওয়া-দাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা করছে স্থানীয় দলের কর্মীরা বলে তিনি জানান ।এরপর তিনি কেশপুরে দলীয় নেতাদের সাথে বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী সহ আরো অনেক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.